টোল প্লাজায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Saturday, August 24, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এবার টোল প্লাজায় গাড়ি আটকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক তৃণমুল নেতার ছেলে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজায়। জানা যায় ধৃতের নাম রাহুল আলি।রাজগঞ্জ ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠন (INTTUC) এর ব্লক সভাপতি সলেমান মহম্মদের ছেলে ধৃত রাহুল আলী। গতকাল শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। যদিও তৃণমূল নেতার দাবি তার ছেলে তোলাবাজিতে যুক্ত নেই।

জানা যায়, গতকাল গভীর রাতে জাতীয় সড়কে ফাটাপুকুর টোল গেটের পাশে একটি শূকর বোঝাই ট্রাক আটকে তোলা বা টাকা চায় এই রাহুল আলি এমনটাই অভিযোগ। শূকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে সে কোনো তোলা বা টাকা দেবেন না৷ এরপর খবর যায় রাজগঞ্জ থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেফতার করে৷ যদিও সময় যেতেই জানা যায় এই ঘটনার অভিযোক গাড়ির মালিক পক্ষের থেকে নবান্নে জানানো হয়। আর সেই অভিযোগ পেয়েই নবান্ন থেকে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা পুলিশকে। শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। যদিও তৃণমূল নেতা সলেমান মহম্মদের দাবি, আমার ছেলে ওই টোল প্লাজার কর্মচারী। টোল প্লাজার ম্যানেজমেন্টের নির্দেশেই শূকর বোঝাই ট্রাকটি দাঁড় করিয়েছিল। ট্রাক দাঁড় করানোর খবর পেয়ে পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়। আমার ছেলে কোনো তোলাবাজিতে যুক্ত নেই বলে জানান তিনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator