অষ্টনাগের ভেলা ভাসানো হল গজলডোবায়! মানুষের ঢল চোখে পড়ার মতো!

Monday, August 19, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রতিবছরের মত এবছরও গজলডোবার তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হল। পুজো উপলক্ষে সাতদিনব্যাপী মেলাও বসেছে। এদিন মনসা পুজায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়! রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি। পূজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে বন্যায় গজলডোবায় তিস্তার চর এলাকায় প্রচুর সাপের উপদ্রব হয়েছিল। সাপের ছোবলে দুজন মারাও যায়। ওই বছর স্থানীয় এক পুরোহিতের পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে অষ্টনাগের পুজো করেন। তখন থেকে প্রতিবছর এই সময় মনসা পুজো করার পাশাপাশি ভেলা ভাসানো হয়।

পুজো কমিটির সদস্য বলেন, সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতিবছর মনসা পুজো করা হয় এবং অষ্টনাগের ভেলা ভাসানো হয়। প্রথম বছর স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিশ্রমে ছোট্ট একটি কাঠের মন্দির করে মনসা পুজো করেন। পরবর্তীতে মন্দিরটি পাকা করা হয়। প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় পুজোয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator