বাঁশঝাড় থেকে উদ্ধার হল প্রায় আট ফুটের অজগর

Tuesday, September 24, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের মহান পাড়া এলাকার চা বাগানের মাঝখানের একটি বাঁশঝাড়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাক্তন সভাপতি মজিদ আলম, সম্পাদক অংকুর দাস ও ক্রিড়া সম্পাদক বিবেক ঝা ঘটনাস্থলে পৌঁছে, বাঁশ কেটে অজগর সাপ টিকে উদ্ধার করেন। গ্রীন জলপাইগুড়ি-র সম্পাদক অংকুর দাস বলেন, রাজগঞ্জ সুখানী থেকে আট ফুট লম্বা একটি বার্মিজ পাইথন উদ্ধার করা করা হয়। সাপটি সুস্থ আছে। ইতিমধ্যে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator