Dehradun Accident: শরীর থেকে বিচ্ছিন্ন মাথা! পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ পড়ুয়ার

Saturday, November 16, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, ডিজিটাল ডেস্ক: বিএমডব্লিউ গাড়ির সঙ্গে রেষারেষি। যার জেরেই প্রাণ হারালেন ৬ জন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি গাড়িতে ৭ জন পড়ুয়া দেরাদুনে ঘুরতে গিয়েছিল। পুলিশে অনুমান করছেন সেখানে তাঁরা মদ্যপান করেন। রাত দেড়টা নাগাদ গাড়ি নিয়ে তারা বেরোয়। দেরাদুনের ওএনজিসি চকে একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে শুরু করেন রেষারেষি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। এত জোরে ধাক্কা লাগায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আস্ত গাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থলে গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। একজনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বাঁচান আশা ক্ষীণ।

মৃতরা হলেন, কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নব্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০), গুনীত (১৯)। এদের মধ্যে কুণাল হিমাচল প্রদেশের বাসিন্দা, বাকিরা সকলে দেরাদুনে থাকত। বাকি একজন সিদ্ধেশ আগরওয়াল (২৫) হাসপাতালে ভর্তি। অন্যদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে। যা দেখে বাকরুদ্ধ গোটা দেশ। ভিডিওটি ইতিমধ্যে মুছে দিয়েছে এক্স। যাতে দেখা গিয়েছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। কারুর মাথা ধর থেকে সম্পূর্ন আলাদা হয়ে গিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator