পিচের ড্রামের আড়ালে গরু পাচারের চেষ্টা! ১৫টি গরু সহ গ্রেফতার লরি চালক

Wednesday, December 04, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পিচের ড্রামের আড়ালে গরু পাচারের চেষ্টা। পাচারের আগে ১৫টি গরু সহ লরি চালককে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সহিদুল ইসলাম। অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি পিচের ড্রাম বোঝাই লরি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৫টি গরু উদ্ধার হয়। একটি গরু মৃত অবস্থায় ছিল। এই ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ! পুলিশ সূত্রে খবর, বিহার থেকে অসমের উদ্দেশ্য গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator