বিয়ের বাজার করতে গিয়ে আর ফেরা হলোনা বাড়িতে

Friday, February 07, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। পরিবারের সকলের চোখে ছিল আনন্দের ছোঁয়া। কিন্তু হঠাৎ সবকিছু যেনো মুহূর্তের মধ্যে বদলে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। বিয়ের বাজার করতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন বয়স ১৯-এর মংলু দাস। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সন্তোষ দাস। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া ফাঁড়ির খুরকা খেকি ডাংগি এলাকায়। মৃত যুবক মংলু দাস (১৯), পিতা কালু দাস, মহেশপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন সন্তোষ দাস (২০), পিতা আকালু দাস, একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের বাজার করতে গিয়ে মংলু ও সন্তোষ বাইকে রওনা দেন। কিন্তু অতিরিক্ত গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা দ্রুত ছুটে এসে উভয়কে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা মংলুকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ফাল্গুন মাসের ৭ তারিখ ছিল মংলুর বিয়ে। সাজ সাজ রব ছিল বাড়িতে। পরিবারের সবাই প্রস্তুতি নিচ্ছিলেন নতুন সদস্যকে স্বাগত জানানোর। কিন্তু সেই খুশির মুহূর্তেই নেমে এলো শোকের ছায়া

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator