প্রেমিকাকে ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি করলেন প্রেমিক!

Saturday, February 08, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রেমিকার এক আবদার মেটাতে প্রয়োজন ছিল টাকার। কাজ না থাকায় পকেটের অবস্থা ভালো ছিল না। এদিকে, প্রেমিকার আবদার ছিল ভ্যালেন্টাইন্সডে উপহার! পকেটে যে টাকার অঙ্কের অবস্থা করুন, তা প্রেমিকাকে জানাতেও পারেননি যুবক। আর সেই কারণেই নাকি, প্রেমের টানে প্রেমিকার আবদার মেটাতে গিয়ে শেষমেশ ছাগল চুরি করে বসলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বালুরঘাটে। উত্তর দিনাজপুরের বালুরঘাটের বাদামাইল এলাকার একটি মাঠ থেকে ছাগল চুরি করে সোজা চম্পট দেন ওই যুবক। উদ্দেশ্য ছিল ছাগল বিক্রি করা। আর তা বিক্রি করে পাওয়া টাকা থেকে প্রেমিকাকে উপহার কিনে দেওয়া! এদিকে, কামারপাড়া হাটে সেই ছাগল বিক্রি করতে গিয়েই প্ল্যানে গোলমাল হয়ে যায়! সেখানে শোরগোল পড়ে যায় ছাগল ঘিরে। চোর সন্দেহে তাঁকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা। এদিকে, এই সমস্ত কিছুর মাঝে, পুলিশের মোবাইল থেকে সোজা ঘটনার কথা তিনি জানান প্রেমিকাকে। খবর পেতেই বালুরঘাট থানাতে ছুটে আসেন প্রেমিকা।

জানাগিয়েছে তাদের প্রেমের বয়স ৫ প্রায়। যুবতী বাংলার হলেও যুবক বিহারের বাসিন্দা। হিলি থানা এলাকার ওই যুবতীর সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর পালিয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর বিহারে ওই যুবকের বাড়ি গিয়ে থাকার পর যুবতী বুঝতে পারেন, স্বামী কিছু কাজ করেন না। যুবতী ফিরে আসেন বাড়িতে। এদিকে, সম্পর্ক মেনে নেননি যুবতীর পরিবারের সদস্যরা। অন্যদিকে, গোপনে সম্পর্ক রেখেছিলেন ওই যুগল। প্রতিদিনই লুকিয়ে চলত ফোনে কথা। আর এদিকে, এরমধ্যে আসে সরস্বতী পুজো। পকেটে কিছু টাকা নিয়ে হিলি থানা এলাকায় এসে পৌঁছন প্রেমিক। সরস্বতী পুজোয় যুবতীকে নিয়ে একসঙ্গে ঘুরতেও বের হন। এরপরই আসে ভ্যালেন্টাইন্সডে-র সপ্তাহ।

এদিকে, পকেটের অবস্থা খারাপ। হোটেলে থাকার টাকাও ছিল না যুবকের কাছে বলেই খবর। অবস্থার কথা জানাতে পারেননি তার প্রেমিকাকে। অন্যদিকে, ভ্যালেন্টাইন্সডে-তে প্রেমিকাকে সারপ্রাইজ উপহার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন তিনি। আর সেকারণেই এই ছাগল চুরি বলে জানান যুবক। যুবতী বলছেন, তিনি জানেন না যে যুবকের কাছে হোটেলে থাকারও টাকা ছিল না। তিনি জানতেন যুবক হিলিতে কাজ পেয়েছেন, তাই সেখানেই থাকবেন। আপাতত যুবককে ঘরে ফেরাবার উদ্যোগ নিয়েছেন তরুণী।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator