শুরু হল ভ্যালেন্টাইনস উইক, ভালোবাসার সপ্তাহ উদযাপনে ব্যস্ত শহরের মানুষ!

Friday, February 07, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
আজ থেকে শুরু প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইনস উইক। আজ ০৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হল প্রেমের সপ্তাহ উদযাপন। গোলাপ দিবসে শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুলের দোকানে বিভিন্ন ধরণের গোলাপ নিয়ে হাজির হল ব্যবসায়ী এবং ফুল বিক্রেতারা। লাল গোলাপ থেকে শুরু করে সাদা, হলুদ, গোলাপী সহ বিভিন্ন রঙের গোলাপ রয়েছে। গোলাপের চাহিদা যেমন রয়েছে তেমনি এবারে বেড়েছে দামও। প্রায় ৩০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে একেকটি গোলাপ। এদিন ব্যবসায়ীরা জানান, এবছর দাম একটু বেড়ে গিয়েছে। লাল ও হলুদ গোলাপের চাহিদা বেশি রয়েছে। প্রতিবছরের মত এবছরও ভালো বিক্রি হবে বলে আশাবাদী তারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator