ধুপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আহত শাবক

Sunday, November 30, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Elephant dies, cub injured after being hit by train in Dhupguri

উত্তরবঙ্গে ফের ঘটল মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির। গুরুতর আহত হয়েছে একটি হাতিশাবকও। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে, আর তা ঘিরেই শোকের ছায়া নেমেছে এলাকায়।

সূত্রের খবর, রবিবার ভোরের অন্ধকার এখনও পুরো কাটেনি। ঠিক সেই সময় ধূপগুড়ি ব্লকের ভোটপাড়ার নামাপাড়া এলাকায় পাঁচটি হাতির দল রেললাইন পার হচ্ছিল। বনের শান্ত পরিবেশ ছিন্ন করে আচমকাই ছুটে আসে একটি ডাউন মালবাহী ট্রেন। সরে যাওয়ার আর সুযোগ পায়নি দাঁতাল হাতিটি। প্রচণ্ড ধাক্কায় তার সেখানেই মৃত্যু হয়। রেললাইন থেকে প্রায় ২০০ মিটার দূরে মিলেছে তার নিথর দেহ।

ধাক্কায় রেললাইনের ধারে ছিটকে পড়ে এক ছোট্ট হাতিশাবক। খবর পেয়ে দ্রুত পৌঁছন রেল ও বনদপ্তরের আধিকারিকরা। আহত শাবকটিকে বাঁচানোর চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বনাঞ্চলে মানুষের দুনিয়ার এই আকস্মিক আঘাতে আবারও প্রশ্ন উঠছে - কবে রোখা যাবে বনের এই নিরীহ প্রাণীদের মৃত্যুমিছিল?

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator