নিউটাউন খুনকাণ্ডে তোলপাড়, অভিযুক্ত বিডিওর আগাম জামিন!

Thursday, November 27, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন শর্তসাপেক্ষে আগাম জামিন পান বলেই জানা গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে দীর্ঘ সওয়াল–জবাবের পর বারাসত আদালতের বিচারক শান্তনু ঝাঁ ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে এবং তদন্তকারী অফিসারকে সহযোগিতা করতে হবে। স্বপনের পরিবার দায়ের করা মামলায় অপহরণ ও খুনের অভিযোগে বিডিও প্রশান্ত বর্মনের নাম রয়েছে। শুনানিতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, স্বপন কামিলার দেহে ৩২টি আঘাতের চিহ্ন ছিল; বেল্ট ও জুতো দিয়ে মারধরের প্রমাণ সিসিটিভিতেও ধরা পড়েছে।

আরো জানা যায়, যে ঘরে তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, সেই বায়োমেট্রিক লক থাকা ঘরে এখনও পুলিশ প্রবেশ করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় গ্রেফতার না করলে তদন্তে প্রভাব পড়তে পারে। পাল্টা সওয়াল করেন অভিযুক্ত বিডিও-র আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে। তবে রায় ঘোষণার পর স্বপন কামিলার পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে স্বপন কামিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তার আগের দিন দত্তাবাদের সোনার দোকান থেকে তাঁকে ও দোকানের মালিক গোবিন্দ বাগকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ ও খুনের মামলা রুজু করে তদন্ত চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator