দশদরগায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের

Wednesday, December 10, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
A young man died in a horrific road accident at DasDargah
দশদরগায় শিলিগুড়ি-জলপাইগুড়ি মূল সড়কে ফের মর্মান্তিক পথদুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, আহত আরো এক বাইক আরোহী! একই জায়গায় এরকম ঘটনা পুনরাবৃত্তির ফলে ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের।
এদিন মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলার দশদরগা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানাগিয়েছে শিলিগুড়ির দিকে বাইক নিয়ে যাচ্ছিল দুই যুবক। জাতীয় সড়ক ধরে এগোতেই একটি গাড়ি আচমকা ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের চালকের। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানায়। ঘটনায় সেই দু’জনের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা মোহিতনগর সংলগ্ন এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর।
বার বার এই এলাকায় প্রাণহানির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত নজরদারি আর ব্যবস্থাপনার অভাবেই এরকম দুর্ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator