আগামী তিন মাস বন্ধ হল গ্লেনারিসের বার ও মিউজিক

Wednesday, December 10, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Glenary's bar and music venue to close for next three months
শীতের ভরা পর্যটন মরশুমে বড় ধাক্কা খেল শৈলশহর দার্জিলিং। ‘বেঙ্গল এক্সাইজ রুল’ লঙ্ঘনের অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হল ঐতিহ্যবাহী রেস্তরাঁ ‘গ্লেনারিস’-এর বার ও লাইভ মিউজিক। আবগারি দপ্তরের এই নির্দেশের ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষে পর্যটকরা গ্লেনারিসের এই বিশেষ আকর্ষণ থেকে বঞ্চিত হবেন বলে মনে করছেন অনেকেই ।

যদিও এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন গ্লেনারিসের মালিক পক্ষ তাদের অভিযোগ, সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও পুলিশ সুপার প্রয়োজনীয় অনুমতিপত্র দেননি। কর্তৃপক্ষের দাবি, ভরা মরশুমে এই নির্দেশের ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হবে এবং পাশাপাশি কর্মহারা হয়ে থাকবেন প্রায় ২৫০ জন কর্মচারীও।

ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক জানান, "বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘণ করায়  এই বারটি তিনমাসের জন্য বন্ধ করা হল।"

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator