৯০ সেকেন্ড পিছিয়ে ইসরোর ‘বাহুবলী’ উৎক্ষেপণ! এবার সরাসরি স্মার্টফোনে আসবে মহাকাশের ইন্টারনেট

Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
ছবি সৌজন্যে / X
শ্রীহরিকোটা: ভারতের শক্তিশালী রকেট LVM3 বা ‘বাহুবলী’র উৎক্ষেপণে শেষ মুহূর্তে সামান্য সময়ের রদবদল করল ইসরো। বুধবার সকালে মার্কিন সংস্থা ‘AST SpaceMobile’-এর তৈরি ‘ব্লু-বার্ড ৬’ স্যাটেলাইটটি নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল রকেটটির। তবে সূত্রের খবর, উৎক্ষেপণ পথে মহাকাশ জঞ্জাল বা অন্য স্যাটেলাইটের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে নির্ধারিত সময়ের চেয়ে ৯০ সেকেন্ড পিছিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়া। আগে সকাল ৮টা ৫৪ মিনিটে সময় স্থির থাকলেও, পরে তা পিছিয়ে ৮টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ড করা হয়।

জানা গিয়েছে, প্রায় ৬ হাজার ১০০ কেজি ওজনের এই ‘ব্লু-বার্ড ৬’ হলো ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করা এ যাবৎকালের সবথেকে ভারী স্যাটেলাইট। ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন, ৪৩.৫ মিটার উঁচু এই রকেটটির এটি অষ্টম উড়ান। এই মিশনের বিশেষত্ব হলো, এর ফলে সাধারণ স্মার্টফোনেই মহাকাশ থেকে সরাসরি ৫জি গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া সম্ভব হবে। এলন মাস্কের স্টারলিংকের মতো আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন এক্ষেত্রে পড়বে না। তবে প্রযুক্তিতে সাফল্য এলেও ভারতে এই পরিষেবার অনুমতি সংক্রান্ত বিষয়গুলি ভবিষ্যতে খতিয়ে দেখা হবে। আপাতত ইসরোর এই বাণিজ্যিক মিশনের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
Advertisement