রাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারালো তৃণমূল নেতা সহ মৃত ২

Tuesday, December 23, 2025
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উত্তম রায় ছবি সৌজন্যে ফেসবুক
অনুপম রায়, রাজগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা! বেপরোয়া গাড়ির তাণ্ডবে প্রাণ হারালেন পানিকাউরি অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম রায় বয়স (৪০) এবং সরকার পাড়া গ্রামের এক স্থানীয় বাসিন্দা মুলিন রায় বয়স (১৮)।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার প্রায় সন্ধ্যা নাগাদ একটি ছোটো মালবাহী চার চাকার গাড়ি বেলাকোবার রাস্তা ধরে আমবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় আচমাই সরকার পাড়ায় মুলিন রায় নামে এক তরুণকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয় বলে খবর।

এরপর ওই বেপরোয়া ঘাতক গাড়ি ফের বাগডোগড়া অফিস মোড়ে উত্তম রায় নামে ব‍্যাক্তিকে ধাক্কা মারে। অবশ‍্য সেবার ধাক্কা মেরে ঘাতক গাড়িটি পালাতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পরে যায়। আর সেই সুযোগেই চালক পালিয়ে যায়। তৎক্ষণাৎ উত্তম রায়কে উদ্ধার করে ফুলবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গিয়েছে। উত্তম রায় ছিলেন পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি।

রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় মর্মান্তিক এই দুর্ঘটনার শোক প্রকাশ করে বলেন কিভাবে পরিবারদের সান্তনা দিব বুঝতে পারছি না। সামনে বিধানসভা নির্বাচন তার আগে উত্তম রায়ের মৃত্যু দলের জন্য ক্ষতি বলেও বিধায়ক মন্তব্য করেন। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার আই-সি এবং বেলাকোবা ফাড়িঁর পুলিশ সহ অনান‍্য পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মর্মান্তিক এই ঘটনাঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজগঞ্জ জুড়ে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator