এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী! তবে কী হতে পারে?

December 11, 2025
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
The Chief Minister did not fill up the enumeration form! So what could happen?
কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। সেই কথা এদিন নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানান। স্বভাবতই, বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম ফিলআপ করবেন না? সেক্ষেত্রে কী হতে পারে? 

সূত্রের খবর, কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, কিছু বিশিষ্টজন যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, জুডিশিয়ারি, আর্টস, কালচার, পাবলিক সার্ভিস সহ বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পড়েন। এদের ক্ষেত্রে EF এর ক্ষেত্রে এই পর্বে ফর্ম ফিলাপ না করলেও চলে। ফরে দ্বিতীয় পর্বে ডকুমেন্ট জমা দিলেই হয়।
Advertisement