বড় ঘোষণা নির্বাচন কমিশনের: ভোটার তালিকা সংশোধনের কাজে ব্রাত্য ওবিসি সার্টিফিকেট

Thursday, January 01, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফাইল ছবি
ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) ব্যবহারের ক্ষেত্রে এবার বড়সড় নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ বা এসআইআর (SIR)-এর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর-এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার এই নির্দেশিকা জারি করে কমিশন জানায়, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত যেসব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যেগুলি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে, সেগুলি কোনওভাবেই এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এই সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই কড়া নির্দেশের ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ওবিসি সংশয়পত্র ব্যবহারের সুযোগ আর থাকছে না বলেই জানা গিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator