পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেলাকোবার তরুণী শম্পা রায়

Saturday, January 31, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Belakoba News, Shampa Roy Death, Maynaguri BDO Office Staff, Jalpaiguri Road Accident, West Bengal Accident News, Scooty Accident Jalpaiguri, বেলাকোবা খবর, শম্পা রায়ের মৃত্যু, জলপাইগুড়ি পথ দুর্ঘটনা, ময়নাগুড়ি বিডিও অফিস নিউজ।
অনুপম রায়, বেলাকোবা: স্কুটিতে করে কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন এক তরুণী, আহত আরও এক। জলপাইগুড়ি-শিলিগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের দশ দরগা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত তরুণীর নাম শম্পা রায় (Sampa Roy)। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, মৃত শম্পা রায় বেলাকোবা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ময়নাগুড়ি বিডিও অফিসে (Maynaguri BDO Office) ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার সহকর্মী পায়েল মোহন্তের সঙ্গে স্কুটিতে চেপে তিনি অফিসের কাজে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের ওপর তাঁদের স্কুটিতে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় ।

সূত্রের খবর, ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শম্পা রায়কে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সহকর্মী পায়েল মোহন্ত বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, তাঁরা দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা SIR (Special Intensive Revision) এর শুনানির কাজে নিযুক্ত ছিলেন। কাজে যাওয়ার পথেই ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ সহকর্মীরা। ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে বা কিসের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator