Bangladesh Election: জোড়া আসনে জয়ী তারেক রহমান! বাংলাদেশে কি ফিরছে বিএনপি শাসন?

Friday, February 13, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Bangladesh Election Results 2026, Tarique Rahman Win, BNP Bangladesh, Bangladesh Election News, তারেক রহমানের জয়, বাংলাদেশ নির্বাচন ফলাফল।
ঢাকা ও বগুড়া: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। বিএনপির দাবি অনুযায়ী, তিনি দুটি গুরুত্বপূর্ণ আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, জানা গিয়েছে, ঢাকা-১৭ (Dhaka-17) এবং বগুড়া-৬ (Bogura-6) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তারেক রহমান। যদিও নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে। তবে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই প্রক্রিয়া। উল্লেখ্য, এবারের সংসদীয় নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে একটি গুরুত্বপূর্ণ গণভোট (Referendum) অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহের কাজ চলছে।

অন্যদিকে, এই নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁর অভিযোগ, এটি একটি ‘পরিকল্পিত প্রহসন’। এদিন তিনি দাবি করেন, ভোটকেন্দ্র দখল, গুলি চালানো এবং ব্যালট চুরির মতো ঘটনা ঘটেছে। শেখ হাসিনার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ১৪.৯৬ শতাংশ। তাঁর মতে, সাধারণ জনগণ আওয়ামী লীগহীন এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator