ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ; মায়ানমারে উৎসস্থল - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ; মায়ানমারে উৎসস্থল

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পশ্চিমবঙ্গ; মায়ানমারে উৎসস্থল

Tuesday, February 03, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Earthquake In Kolkata, Kolkata Earthquake Today, Earthquake news West Bengal, Myanmar Earthquake magnitude 6, ভূমিকম্প কলকাতা।
কলকাতা: ফের ভূমিকম্পের (Earthquake) আতঙ্ক কলকাতায়। মঙ্গলবার রাতে হঠাৎই কম্পন অনুভূত হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন রাত ৯টা ০৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ মায়ানমার (Myanmar Earthquake)।

সূত্রের খবর, কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, জানা যায় এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও। মায়ানমারে ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া এবং হুগলির বেশ কিছু এলাকা থেকে কম্পনের খবর পাওয়া গিয়েছে। গতকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে মৃদু কম্পনের খবর মিলছিল, তবে আজকের এই ঘটনা শহরবাসীকে বেশ আতঙ্কিত করে তুলেছে। যদিও এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।