ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকির অভিযোগে আত্মঘাতী কিশোরী

Tuesday, February 24, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Jalpaiguri News, Rajganj News, School Girl Suicide Case, Sourav Roy Rajganj, West Bengal Crime News, Suicide in Jalpaiguri, Blackmailing News.
রাজগঞ্জ: সম্পর্কের টানাপোড়েন এবং ব্ল্যাকমেলিংয়ের জেরে চরম পদক্ষেপ নিল এক স্কুলছাত্রী। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। একাদশ শ্রেণীর ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক সৌরভ রায়।

অভিযোগ, কুকুরজান এলাকার বাসিন্দা ওই স্কুলছাত্রীর সঙ্গে ফাটাপুকুর ঝাঞ্জুপাড়ার ২৬ বছর বয়সী যুবক সৌরভ রায়ের (Sourav Roy) প্রেমের সম্পর্ক ছিল। জানা গিয়েছে, গত সোমবার ফাটাপুকুর সারদামণি হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই দেখা হয় প্রেমিক সৌরভের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সৌরভ ওই ছাত্রীকে সম্পর্ক শেষ করার কথা জানায়। কিন্তু কিশোরী তাতে রাজি না হওয়ায় শুরু হয় অশান্তি।

অভিযোগ উঠেছে, সম্পর্ক ছিন্ন করার জন্য ওই কিশোরীকে চাপ দেওয়ার পাশাপাশি তাদের বেশ কিছু গোপন মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত সৌরভ। এমনকি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটিকে চরম অপমান করা হয় বলে সূত্রের খবর।

পরিবারের দাবি, সম্পর্কের টানাপোড়েন ও ব্ল্যাকমেলিংয়ের জেরে মানসিক অবসাদে ভুগে বাড়ি ফিরে আত্মহত্যা (Suicide) করে মেয়েটি। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধেই রাজগঞ্জ থানায় (Rajganj Police Station) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক সৌরভ রায় বর্তমানে পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator