খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: সাতসকালে নয়, ভরদুপুরে বড়সড় কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প (Earthquake)। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.০।
সূত্রের খবর, এদিন প্রায় মিনিটখানেক ধরে টানা কম্পন চলে। যার ফলে কলকাতার বিভিন্ন প্রান্তের বহুতলগুলিতে ব্যাপক ঝটকা অনুভূত হয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানসে। জীবন বাঁচাতে এবং বড়সড় বিপদের আশঙ্কায় শহরের বিভিন্ন অংশের মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও এই কম্পনের রেশ পৌঁছেছে। তবে এই কম্পনের উৎসস্থল কোথায় বা কোনো ক্ষয়ক্ষতির খবর রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকলেও এদিন দুপুরের এই হঠাৎ কম্পনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।
