বাকিতে সিগারেট না পেয়ে দোকানে তাণ্ডব! বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! বাকিতে সিগারেট না পেয়ে দোকানে তাণ্ডব! বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা

বাকিতে সিগারেট না পেয়ে দোকানে তাণ্ডব! বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা

Tuesday, February 10, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Naxalbari TMC Leader, Parthasarathi Mukherjee, তৃণমূল নেতা বহিষ্কার, নকশালবাড়ি খবরের আপডেট
বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত নেতাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

সূত্রের খবর, গত ৬ ফেব্রুয়ারি রাত ১টা নাগাদ নকশালবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি দোকানে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, অভিযুক্ত পার্থসারথি মুখোপাধ্যায় (Parthasarathi Mukherjee), যিনি নকশালবাড়ি ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি দলবল নিয়ে ওই দোকানে চড়াও হন। দোকানের মালিক তপন পাল জানান, এদিন রাতে একটি গাড়ি করে এসে পার্থসারথি সিগারেট চান এবং তা বাকিতে দেওয়ার কথা বলেন। কিন্তু দোকানদার বাকিতে জিনিস দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই নেতা। অভিযোগ, এরপরই সঙ্গীদের নিয়ে দোকানে ঢুকে তাণ্ডব চালান তিনি।

পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন (Anandamay Barman) মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাড়িতে যান এবং পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানান। শিলিগুড়ি ও দার্জিলিং জেলা রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।

দলের ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিয়েছে শাসক শিবির। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল (Sanjay Tibrewal) জানান, "আইন সবার জন্য সমান।" অভিযুক্ত নেতাকে প্রথমে 'শো-কজ' ও পরে দল থেকে বহিষ্কার (Suspended) করা হয়েছে। উল্লেখ্য, পার্থসারথি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।