ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-এনজেপি সুপারফাস্ট এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-এনজেপি সুপারফাস্ট এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-এনজেপি সুপারফাস্ট এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Thursday, February 05, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
NJP Superfast Express, Train Accident Odisha, জখপুর ট্রেন দুর্ঘটনা, ওড়িশা খবর।
খবর বঙ্গ ডেস্ক: ফের রেল দুর্ঘটনা ওড়িশায়। এদিন বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ ওড়িশার জখপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ।

ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত মারফত জানা গিয়েছে, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। রেলের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানা গিয়েছে।