খবরটি শুনুন
অডিও সংস্করণ
খবর বঙ্গ ব্যুরো: সংসদের বাজেট অধিবেশন (Parliament Budget Session) মানেই সাধারণত শাসক-বিরোধী পক্ষের তপ্ত বাক্যবিনিময়। তবে সেই গুরুগম্ভীর পরিবেশের মাঝেই মাঝেমধ্যে ধরা পড়ছে হালকা চালের কিছু মুহূর্ত। সম্প্রতি কার্যনির্বাহী স্পিকারকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘ডার্লিং’ মন্তব্য নিয়ে শোরগোল পড়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং জুন মালিয়া (June Malia)-র নাম। অধিবেশন চলাকালীন তাঁদের খুনসুটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
Carefully watch the body language of TMC MPs Saugata Roy and June Malia in the background...🧐🧐 pic.twitter.com/DRIhe2ts9H
— Mubashir Bhat 🇮🇳 (@MubashiirBhat) February 12, 2026
ঠিক কী ঘটেছিল সংসদে?
সূত্রের খবর, গত বৃহস্পতিবার লোকসভা অধিবেশন (Lok Sabha Session) চলাকালীন এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়। সেই সময় বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। ঠিক তাঁর পেছনের আসনেই বসে থাকতে দেখা যায় সৌগত রায় ও মেদিনীপুরের তারকা সাংসদ জুন মালিয়াকে। ভিডিওতে দেখা গিয়েছে, দুজনে নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন। জানা গিয়েছে, কথা বলতে বলতেই হঠাৎ সৌগত রায় মজার ছলে কিছু একটা বলেন জুন মালিয়াকে। বর্ষীয়ান সাংসদের সেই টিপ্পনি শুনেই হেসেই খুন হন জুন।
নেটপাড়ায় চর্চার তুঙ্গে ‘পিছে তো দেখো’
সংসদীয় বিতর্কের চেয়েও নেটিজেনদের কাছে এখন বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই Viral Video। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানাবিধ মন্তব্য। কেউ লিখেছেন, 'আসল অধিবেশন তো পেছনেই চলছে', আবার কেউ রসিকতা করে বলছেন, 'ভালোবাসার সপ্তাহে এমন দৃশ্য বেশ মনোরম।' অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন এই ভেবে যে, ঠিক কী এমন বলেছিলেন সৌগত রায়, যাতে জুন মালিয়া এভাবে হাসিতে ফেটে পড়লেন?
বিতর্ক ও সৌগত রায়ের রসবোধ
তৃণমূল সাংসদ সৌগত রায় বরাবরই তাঁর উপস্থিত বুদ্ধি এবং রসবোধের জন্য পরিচিত। তবে রাজনীতির আঙিনায় তিনি যতটা চর্চায় থাকেন, ইদানীং তাঁর ব্যক্তিগত কিছু আচরণ নিয়েও জলঘোলা হয়েছে। গতকাল ই-সিগারেট ইস্যু নিয়ে সংসদে শোরগোল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ ভবনের বাইরে মকর দ্বারের সামনে সৌগত রায়কে ধূমপান করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও নিয়েও বিজেপি সাংসদ গিরিরাজ সিং সরব হয়েছিলেন। তবে এবারের এই 'খুনসুটি'র ভিডিওটি বিতর্কের চেয়ে বেশি বিনোদনের খোরাক জুগিয়েছে সাধারণ মানুষকে।
