স্কুলের বেহাল দশা নিয়ে সরব হতেই কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক! শীতলকুচিতে শোরগোল

Monday, February 09, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Sitalkuchi News, West Bengal Primary School, Trinamool Shishak Samiti, Cooch Behar School News, ভাইরাল ভিডিও (Viral Video), সরকারি স্কুল পরিকাঠামো।
সূত্রের খবর, এদিন ওই সভায় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলির বেহাল দশা নিয়ে বক্তব্য রাখছিলেন শিক্ষক ইয়াসিন মিয়া। তিনি বলেন, “যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি স্কুলে যায়, কিন্তু সাধারণ মানুষের ভরসা সরকারি স্কুল। অথচ সেখানে পড়ুয়াদের অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নেই।” এর পাশাপাশি শিক্ষকদের ‘আসি যাই মাইনে পাই’ মানসিকতা ত্যাগের আহ্বান জানান তিনি।

জানা গিয়েছে, ইয়াসিন মিয়ার এই সমালোচনা চলাকালীন মঞ্চে উপস্থিত নেতৃত্ব তাঁকে বারবার থামতে বলেন। শেষ পর্যন্ত তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন ডিপিএসসি (DPSC) চেয়ারম্যান রজত বর্মা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তবে রজত বর্মা জানান, ওই শিক্ষক একই কথা বারবার বলাতেই মাইক সরিয়ে নেওয়া হয়েছিল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator