স্বপ্নার রাজনৈতিক দৌড়! তৃণমূলে যোগ দিচ্ছেন স্বর্ণপদক জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন

Friday, February 27, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
স্বপ্না বর্মন তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গ রাজনীতি, স্বপ্না বর্মন পলিটিক্স নিউজ, পশ্চিমবঙ্গ খবর। Swapna Barman join TMC, Swapna Barman Politics news, West Bengal Assembly Election 2026, North Bengal News.
শিলিগুড়ি ও জলপাইগুড়ি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে এক বড়সড় চমক। রাজনীতির ময়দানে পা রাখলেন চলেছেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। অবশেষে, আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করলেন স্বপ্না বর্মন।

বিগত দিন থেকেই এই খবরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছিল। উল্লেখ্য, উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন ভারতের হয়ে ক্রীড়াক্ষেত্রে একাধিক সম্মান বয়ে এনেছেন। তবে এবার ট্র্যাকের লড়াই ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় নামলেন তিনি।

জানা গিয়েছে, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ির একটি অনুষ্ঠানে স্বপ্নার উপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। সূত্রের খবর, ঘাসফুল শিবিরের উচ্চ নেতৃত্বের সঙ্গে ইতিপূর্বেই একপ্রস্থ আলোচনা সেরেছেন এই অর্জুন পুরস্কার জয়ী খেলোয়াড়। তবে গতকাল স্বপ্নার এই সম্ভাব্য যোগদান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চরমে ওঠে। অবশেষে আজ সেই তৃণমূলে যোগদান করলেন তিনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator