খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে: তৃণমূলে যোগ দিলেন সোনার মেয়ে স্বপ্না বর্মণ

Friday, February 27, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

Swapna Barman joining Trinamool Congress at TMC Bhavan. Swapna Barman, TMC, Trinamool Congress, West Bengal News, Swapna Barman Politics,
নিজস্ব প্রতিনিধি, খবর বঙ্গ: খেলার মাঠ থেকে এবার রাজনীতির আঙিনায় পা রাখলেন প্রখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন জলপাইগুড়ির এই সোনার মেয়ে।

জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্বকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। স্বপ্নার এই যোগদান সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে। সূত্রের খবর, উত্তরবঙ্গের কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিন স্বপ্নার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিন ধরেই তাঁর রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে শুক্রবার সেই জল্পনার অবসান ঘটে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator