খবরটি শুনুন
অডিও সংস্করণ
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট (West Bengal State Budget)। নবান্ন সূত্রে খবর (Nabanna Source), এবারের বাজেটে মূলত পরিকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, গ্রাম ও শহরের রাস্তাঘাট নির্মাণের (Road Construction) জন্য বিশেষ বরাদ্দ থাকতে পারে। তবে সবচেয়ে বড় চমক আসতে পারে আশাকর্মী (ASHA Workers) এবং সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) জন্য। সূত্রের খবর, তাঁদের ভাতা বৃদ্ধি বা বিশেষ কোনো আর্থিক সুবিধার কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া গত বছরের তুলনায় এবার সামগ্রিক বাজেট বরাদ্দ প্রায় ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাজেট পেশের সময়সূচী:
এদিন দুপুর সাড়ে ১২টায় বিধানসভায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর রাজ্য মন্ত্রীসভার (Cabinet Meeting) বিশেষ বৈঠকে বাজেটে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
অন্যদিকে, এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বাজেটকে 'অর্থহীন' বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, সামনেই নির্বাচন এবং নির্বাচনি আচরণবিধির (Model Code of Conduct) কারণে সরকার নতুন কোনো প্রতিশ্রুতি কার্যকর করতে পারবে না। পালটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে কোনো আইনি বাধা নেই। সব মিলিয়ে আজ লক্ষ্মীবারে (Thursday) রাজ্য বাজেটে বড় কোনো 'লক্ষ্মী লাভ' হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।
