বাদ যাচ্ছে ৬ লক্ষ নাম! আজই প্রকাশিত হচ্ছে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা, জানুন EPIC নম্বর দিয়ে নাম খোঁজার সহজ উপায় - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! বাদ যাচ্ছে ৬ লক্ষ নাম! আজই প্রকাশিত হচ্ছে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা, জানুন EPIC নম্বর দিয়ে নাম খোঁজার সহজ উপায়

বাদ যাচ্ছে ৬ লক্ষ নাম! আজই প্রকাশিত হচ্ছে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা, জানুন EPIC নম্বর দিয়ে নাম খোঁজার সহজ উপায়

Saturday, February 28, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
West Bengal Assembly Election 2026, Voter List West Bengal, CEO Manoj Agarwal, Voter List SIR Final List, Online Voter
কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আজ, শনিবার বিকেল ৪টে নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজ আগরওয়াল (Manoj Agarwal) একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Interactive Revision - SIR) কর্মসূচির চূড়ান্ত খতিয়ান তুলে ধরবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই বৈঠকের পরেই সাধারণ মানুষ অনলাইনে নিজেদের নাম চূড়ান্ত তালিকায় আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন। এদিন দুপুরের মধ্যেই তালিকা প্রকাশের কাজ সম্পন্ন হবে এবং বিকেলের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলির হাতেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়।

অনলাইনে নাম দেখার পদ্ধতি (Check Voter List Online)
নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা দেখার জন্য একাধিক ডিজিটাল মাধ্যম খোলা রাখা হয়েছে। নাগরিকরা নিম্নলিখিত উপায়ে তাঁদের নাম পরীক্ষা করতে পারবেন:
 * নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট: eci.gov.in
 * রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল: ceowestbengal.wb.gov.in
 * মোবাইল অ্যাপ: 'ECI Net' অ্যাপের মাধ্যমেও নাম দেখা যাবে।
এক্ষেত্রে নিজের নাম অথবা ভোটার কার্ডের নম্বর (EPIC Number) দিলেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কি না। তবে বর্তমানে ভিড় বাড়ায় কমিশনের ওয়েবসাইট কিছুটা 'স্লো' থাকলেও, দ্রুত সেই সমস্যা মেটানোর কাজ চলছে বলে জানানো হয়েছে।

অনলাইনে সমস্যা হলেও অফলাইনে কাজ পুরোদমে শুরু হয়েছে। কমিশনের নির্দেশে চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই জেলা শাসক (DM) এবং বিডিও (BDO) অফিসগুলিতে পৌঁছে গিয়েছে। বর্তমানে ব্লক স্তর থেকে বুথ স্তরের আধিকারিক বা বিএলও (BLO)-দের হাতে তালিকা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ফলে সাধারণ মানুষ নিজেদের স্থানীয় বুথে গিয়েও হার্ড কপি পরীক্ষা করতে পারবেন।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬০ লক্ষ আবেদনের নিষ্পত্তি বাকি ছিল। অবশিষ্ট ৬ কোটি ৪৮ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৬ লক্ষেরও বেশি অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে খবর। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা তৈরির দাবি করেছে কমিশন, যদিও এই এসআইআর (SIR Final List) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর অব্যাহত।