Su-30MKI Crash: অসমে সুখোই যুদ্ধবিমান ভেঙে প্রাণ হারাল ২ বায়ুসেনা

March 06, 2026
Reading...
অসমে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান। রাতভর তল্লাশির পর কার্বি আংলং থেকে উদ্ধার হলো স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান
Sukhoi Su-30MKI Crash, Indian Air Force, Assam Plane Crash, Jorhat Air Base, Karbi Anglong, Squadron Leader Anuj, Flight Lieutenant Phurbesh Duragkar, West Bengal News, Khabar Banga.
খবর বঙ্গ: অসমের আকাশে ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০এমকেআই (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান। এদিন সকালেই বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে যে, বিমানে থাকা দুই বীর পাইলটই প্রয়াত হয়েছেন। মৃতদের নাম স্কোয়াড্রন লিডার অনুজ (Squadron Leader Anuj) এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর (Flight Lieutenant Phurbesh Duragkar)।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি (Jorhat Air Base) থেকে প্রশিক্ষণ উড়ানের জন্য ‘টেক অফ’ করেছিল যুদ্ধবিমানটি। সন্ধ্যা ৭টা ৪২ মিনিট নাগাদ শেষবারের মতো কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপরই অরুণাচল সীমান্ত সংলগ্ন এলাকায় বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানের সন্ধানে রাতেই বায়ুসেনার হেলিকপ্টার নিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে জোরহাট থেকে প্রায় ৬০ কিমি দূরে অসমের কার্বি আংলং (Karbi Anglong) এলাকায় যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার করা হয় দুই পাইলটের নিথর দেহ।

শুক্রবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বায়ুসেনার তরফে পাইলটদের পরিচয় প্রকাশ করে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)।

প্রসঙ্গত, ২০১৭ সালেও তেজপুর থেকে ওড়ার পর একই মডেলের একটি বিমান ভেঙে দুই পাইলটের মৃত্যু হয়েছিল। বর্তমানে বায়ুসেনার হাতে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ২৬০টিরও বেশি সুখোই বিমান রয়েছে। এই দুর্ঘটনা ফের একবার দেশের সুরক্ষা বাহিনীতে শোকের ছায়া নামিয়ে আনল।
Advertisement