ভোটের আগেই বড় বিপর্যয়, প্রচারের মাঝেই পিতৃহারা হলেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

March 21, 2026
Reading...
রাজগঞ্জের তৃণমূল প্রার্থী ও হেপ্টাথলিট স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন (৭০) প্রয়াত। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃ
Swapna Barman Father Death, Rajganj TMC Candidate, Swapna Barman News, West Bengal Election News, শিলিগুড়ি খবর, স্বপ্না বর্মন, খবর বঙ্গ।
আসন্ন নির্বাচনের (West Bengal Election) আগেই বড়সড় পারিবারিক বিপর্যয়ের মুখে পড়লেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী (TMC Candidate) তথা এশিয়ান গেমসে সোনাজয়ী হেপ্টাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। শনিবার সকাল ৬টা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াণ ঘটল তাঁর বাবা পঞ্চানন বর্মনের (৭০)। দীর্ঘ রোগভোগের পর এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বপ্নার বড় দাদা অসিত বর্মন এই শোকসংবাদ নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, বেশ কিছুদিন আগেই ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়েছিলেন পঞ্চাননবাবু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজনে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয়েছিল শিলিগুড়ির সেবক রোডের ওই বেসরকারি হাসপাতালে। গত কয়েকদিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে হাসপাতালের তরফে জানানো হয় যে তাঁর বাবা চিরনিদ্রায় বিলীন হয়েছেন। সম্প্রতি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে স্বপ্নার। প্রচারের কাজ শুরু করার মাঝেই এই দুঃসংবাদ এল। পঞ্চাননবাবুর মৃত্যুতে জলপাইগুড়ি জেলা (Jalpaiguri District) তথা ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement