খবরটি শুনুন
অডিও সংস্করণ
কলকাতা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, এবার মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে দার্জিলিং-এর ৩টি আসনে এবারও তৃণমূল প্রার্থী দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই আসনগুলোতে অনিত থাপার দল (BGPM) লড়াই করবে।
সূত্রের খবর, এবারের তালিকায় নতুন মুখ এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। পূর্ণাঙ্গ এই তালিকায় মহিলা প্রতিনিধিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় ৫০ জনেরও বেশি মহিলা মুখ রয়েছেন। পাশাপাশি তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) মিলিয়ে মোট ৮৪ জন প্রতিনিধিকে প্রার্থী করেছে শাসক দল।
প্রার্থী তালিকা ঘোষণার আগে গতকাল থেকেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। এদিন সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "লড়াইটা সামনে থেকে লড়ুন, মেঘের আড়াল থেকে কেন?" নির্বাচন কমিশনের অফিসার বদল প্রসঙ্গেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, রাজ্যের আইন-শৃঙ্খলার কোনো অবনতি হলে তার দায় বিজেপিকেই নিতে হবে।
জানা যায়, মুখ্যমন্ত্রী ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। তিনি দাবি করেছেন, "আমরা ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব।" সরকারের লক্ষ্মীর ভাণ্ডারসহ ১০০-র বেশি প্রকল্পের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় না এলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
| নির্বাচনী কেন্দ্র | প্রার্থীর নাম |
|---|---|
| মাথাভাঙা | সাবলু বর্মন |
| কোচবিহার উত্তর | পার্থ প্রতিম রায় |
| কোচবিহার দক্ষিণ | অভিজিৎ দে |
| শীতলকুচি | হরিহর দাস |
| মেখলিগঞ্জ | পরেশ অধিকারী |
| দিনহাটা | উদয়ন গুহ |
| আলিপুরদুয়ার | সুমন কাঞ্জীলাল |
| ধূপগুড়ি | ড. নির্মল রায় |
| শিলিগুড়ি | গৌতম দেব |
| মাটিগাড়া-নকশালবাড়ি | শঙ্কর মালাকার |
| চোপড়া | হামিদুল রহমান |
| বালুরঘাট | অর্পিতা ঘোষ |
| হরিরামপুর | বিপ্লব মিত্র |
| ডোমকল | হুমায়ুন কবীর |
| করিমপুর | সোহম চক্রবর্তী |
| পলাশিপাড়া | রুকবানুর রহমান |
| হাবড়া | জ্যোতিপ্রিয় মল্লিক |
| রাসবিহারী | দেবাশিস কুমার |
| ভাটপাড়া | অমিত গুপ্তা |
| নোয়াপাড়া | তৃণাঙ্কুর ভট্টাচার্য |
| ব্য্যারাকপুর | রাজ চক্রবর্তী |
| কামারহাটি | মদন মিত্র |
| বরানগর | সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় |
| ডায়মন্ড হারবার | পান্নালাল হালদার |
| সোনারপুর দক্ষিণ | লাভলি মৈত্র |
| ভাঙড় | শওকত মোল্লা |
| বেহালা পশ্চিম | রত্না চট্টোপাধ্যায় |
| কলকাতা পোর্ট | ফিরহাদ হাকিম |
| ভবানীপুর | মমতা বন্দ্যোপাধ্যায় |
| মানিকতলা | শ্রেয়া পাণ্ডে |
| হাওড়া উত্তর | গৌতম চৌধুরী |
| শিবপুর | রানা চট্টোপাধ্যায় |
| পাঁচলা | গুলশন মল্লিক |
| উলুবেড়িয়া পূর্ব | ঋতব্রত |
| বেলেঘাটা | কুণাল ঘোষ |
| উত্তরপাড়া | শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় |
| সিঙ্গুর | বেচারাম মান্না |
| চুঁচুড়া | দেবাংশু ভট্টাচার্য |
| নন্দীগ্রাম | পবিত্র কর |
| সবং | মানস ভুঁইয়া |
| ডেবরা | রাজীব বন্দ্যোপাধ্যায় |
| টালিগঞ্জ | অরূপ বিশ্বাস |
| রামনগর | অখিল গিরি |
| কাকদ্বীপ | মন্টুরাম পাখিরা |
| সোনারপুর উত্তর | ফিরদৌসি বেগম |
| মন্তেশ্বর | সিদ্দিকুল্লা চৌধুরী |
| বারুইপুর পূর্ব | বিভাস সর্দার |
| বারুইপুর পশ্চিম | বিমান বন্দ্যোপাধ্যায় |
| রাজারহাট-গোপালপুর | অদিতি মুন্সি |
.jpg)