টলিউডে শোকের ছায়া, দিঘার সমুদ্রে শুটিং করতে গিয়ে প্রয়াত অভিনেতা

Sunday, March 29, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Rahul Arunaday Banerjee, Tollywood Actor Death, Rahul Banerjee News, Bengali Serial Actor, Talsari Sea Accident, Digha News.
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunaday Banerjee)। জানা গিয়েছে, শুটিং করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

সূত্রের খবর, মেগা সিরিয়ালের শুটিংয়ের জন্য অভিনেতা মেদিনীপুরের দিঘা সংলগ্ন তালসারিতে (Talsari) গিয়েছিলেন। এদিন শুটিংয়ের কাজ শেষ হওয়ার পর অভিনেতা সমুদ্রে নামলে আচমকাই তলিয়ে যান বলে জানা গিয়েছে। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাওয়ার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে (Digha Sub-divisional Hospital) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, একটি জনপ্রিয় ধারাবাহিকের কাজের জন্যই তালসারিতে আউটডোর শুটিং চলছিল। 'ভোলে বাবা পার করেগা' (Bhole Baba Par Karega) সিরিয়ালের ইউনিটের সঙ্গেই সেখানে গিয়েছিলেন রাহুল। তবে শুটিং পরবর্তী সময়ে সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে এই মর্মান্তিক পরিণতি হয় তাঁর। বাংলা বিনোদন জগতের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। শোকস্তব্ধ তাঁর সহকর্মী ও অনুরাগীরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator