এপ্রিলের অপেক্ষা শেষ! আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! এপ্রিলের অপেক্ষা শেষ! আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা

এপ্রিলের অপেক্ষা শেষ! আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা

Saturday, March 07, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
যুবসাথী প্রকল্প, Yuba Sathi Prakalpa, Banglar Yuba Sathi Scheme, Yubasathi Scheme West Bengal, Mamata Banerjee, বেকার ভাতা ১৫০০ টাকা, West Bengal News, Khabar Banga.
এপ্রিল মাসের জন্য আর অপেক্ষা করতে হবে না। আজ থেকেই বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে 'বাংলার যুব সাথী' (Banglar Yuba Sathi Scheme) প্রকল্পের টাকা। এদিন ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাজ্যের তরুণ সমাজের জন্য এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, আগামীকালের আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাজেটে 'যুবসাথী' এবং 'ঠেক মজদুর' নামে দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কথা ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে স্থির হয়েছিল যে, আগামী ১লা এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তবে, আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবস থাকায়, তার উপহারস্বরূপ ১লা এপ্রিলের দিনক্ষণ পরিবর্তন করে আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গিয়েছে।

সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাফল্যের পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে এই নতুন 'বেকার ভাতা' (Unemployment Allowance)-এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

'বাংলার যুব সাথী' (Banglar Yuba Sathi) প্রকল্পের শর্তাবলী সম্পর্কে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তাঁকে ন্যূনতম মাধ্যমিক (Madhyamik Pass) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্তপূরণ হলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সর্বাধিক ৫ বছর অবধি অথবা স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। তবে, যাঁরা শিক্ষা সংক্রান্ত কোনও স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।

এদিকে, এই 'যুবসাথী প্রকল্প' (Yuba Sathi Prakalpa)-এর কথা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার ক্যাম্পগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাসে দেড় হাজার টাকা ভাতা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছেন বহু উচ্চশিক্ষিত তরুণ-তরুণীও। তবে, তাঁদের একাংশের মতে, সাময়িক হাতখরচ বা কয়েক মাসের জন্য এই ভাতা ঠিক থাকলেও, স্থায়ী চাকরিই (Permanent Jobs) তাঁদের প্রধান লক্ষ্য।