মুগ হোক বা মুসুর, ডাল রান্নার আগে এই বিশেষ নিয়ম না মানলে সব পুষ্টিগুণই বৃথা!

Saturday, April 04, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Dal cooking tips, Protein rich food, Healthy diet, Side effects of Saponin, Phytic acid in lentils, benefits of soaking dal, West Bengal news, health news, মুগ ডালের উপকারিতা, ডাল রান্নার নিয়ম, প্রোটিনের উৎস, স্বাস্থ্য সচেতনতা, খবরের আপডেট, পুষ্টিগুণ, khabar banga news.
ডিজিটাল ডেস্ক: সুস্থ শরীরের জন্য প্রোটিন অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। আর ভারতীয় খাদ্যতালিকায় প্রোটিনের অন্যতম প্রধান উৎস হলো ডাল। মুগ, মুসুর, বিউলি, অড়হর কিংবা কালো মুগ—প্রতিটি ডালেরই নিজস্ব পুষ্টিগুণ রয়েছে। এমনকি রাজমা বা কাবলি ছোলাতেও থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তবে পুষ্টিবিদদের মতে, ডাল রান্নার সময় একটি সাধারণ ভুলের কারণে এর সমস্ত খাদ্যগুণ নষ্ট হয়ে যেতে পারে। 

সাধারণত রাজমা বা মটর সেদ্ধ হতে দেরি হয় বলে আমরা ভিজিয়ে রাখি, কিন্তু মুগ বা মুসুর ডাল ধুয়েই সরাসরি প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, যেকোনো ডাল রান্নার আগে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখা উচিত। তবে মনে রাখবেন, ডাল ভেজানো জলটি রান্নায় ব্যবহার করা চলবে না। কারণ এই জলে থাকে ফাইটিক অ্যাসিড, যা শরীরে আয়রন, জিঙ্ক ও ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ডাল ভিজিয়ে রান্না করলে তা হজম করাও অনেক সহজ হয়।

পাশাপাশি ডাল সেদ্ধ করার সময় আরও একটি বিষয় মাথায় রাখা জরুরি। ডাল কুকারে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করবেন না। কিছুক্ষণ ফোটার পর ডালের উপরে যে সাদা ফেনার মতো আস্তরণ তৈরি হয়, তা চামচ দিয়ে ফেলে দিতে হবে। এই ফেনায় 'স্যাপোনিন' থাকে, যা শরীরে প্রবেশ করলে বদহজম বা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তাই সঠিক পদ্ধতিতে ডাল রান্না করলেই মিলবে এর প্রকৃত পুষ্টি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator