অপারেশন থিয়েটারে তৃণমূল প্রার্থী! দুর্ঘটনায় জখমের চিকিৎসা করে বিতর্কে হাজারি বাউরি

Sunday, April 12, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Raghunathpur TMC Candidate Hazari Bauri, Raghunathpur News, West Bengal Election 2026, TMC Candidate in OT. Purulia News, হাজারি বাউরি, রঘুনাথপুর তৃণমূল প্রার্থী, খবরের খবর, West Bengal Health News.
শিক্ষক থেকে এক লহমায় চিকিৎসক! এবার এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়ার রঘুনাথপুর (Raghunathpur)। খোদ অপারেশন থিয়েটারে ঢুকে এক জখম ব্যক্তির চিকিৎসায় হাত লাগালেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) হাজারি বাউরি। পেশায় শিক্ষক হওয়া সত্ত্বেও কীভাবে তিনি সার্জিক্যাল গ্লাভস পরে অস্ত্রোপচার কক্ষে ঢুকলেন, তা নিয়ে ইতিমদেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে ১ জন চিকিৎসকসহ মোট ৬ জন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এদিন রঘুনাথপুরের ওই হাসপাতালে এক দুর্ঘটনায় জখম ব্যক্তিকে নিয়ে আসা হয়। সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। এরপরই দেখা যায় এক চাঞ্চল্যকর দৃশ্য। ওটি (OT) অর্থাৎ অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। পরনে নীল অ্যাপ্রন এবং হাতে সার্জিক্যাল গ্লাভস পরে অন্যান্য চিকিৎসকদের সঙ্গেই রীতিমতো হাত লাগিয়ে জখম ব্যক্তির চিকিৎসা করেন তিনি।

পেশায় শিক্ষক হয়েও হাজারি বাউরির এমন আচরণে রীতিমতো অস্বস্তিতে প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশন থিয়েটারের মতো একটি অতি সংবেদনশীল জায়গায় কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এদিন ওই হাসপাতালের এক চিকিৎসক এবং ৫ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৬ জনকে শোকজ করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। একজন সাধারণ শিক্ষক হয়েও কীভাবে তিনি নিয়ম ভেঙে চিকিৎসা প্রক্রিয়ায় অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator