হাতির হামলায় মহিলার মৃত্যুতে শোকের ছায়া রাজগঞ্জের উত্তর মান্তাদারি এলাকায়

April 06, 2026
Reading...
রাজগঞ্জের উত্তর মান্তাদারি এলাকায় হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। এলাকায় মোতায়েন বনকর্মী ও পুলিশ।
Elephant Attack, Rajganj News, West Bengal News, Elephant Attack Death, Uttar Mantadari, Renuka Bala Roy, Man Animal Conflict, Forest Department, Vhorer Alo Police Station, West Bengal Forest, রাজগঞ্জ, হাতির হামলা, মান্তাদারি, উত্তর মান্তাদারি, বন দপ্তর, বুনো হাতি। ere
রাজগঞ্জ: ফের হাতির হামলায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের উত্তর মান্তাদারি এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন একদল মানুষ। সেই সময় আচমকা বুনো হাতির আক্রমণের মুখে পড়েন রেনুকা বালা রায় (৫৬)। হাতির হানায় তিনি গুরুতর জখম হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, এদিন মোট দশজনের একটি দল জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। তাদের মধ্যেই একজন নিখোঁজ ছিলেন। দুপুর প্রায় ২:৫০ নাগাদ বন দপ্তর এই দুর্ঘটনার খবর পায় এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। খবরের সত্যতা যাচাই করে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মী এবং ভোরের আলো থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে এই শোক সংবাদ পেয়ে মৃত মহিলার পরিবারের সাথে দেখা করতে যান রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন। তিনি শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং সবরকম সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, আপনজন হারানোর যন্ত্রণা অত্যন্ত বেদনাদায়ক, তাই খবর পাওয়া মাত্রই তিনি ছুটে এসেছেন।

বর্তমানে ওই এলাকায় বনকর্মীদের টহলদারি জোরদার করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করছেন, যার ফলেই এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে।
Advertisement