স্বপ্নে জয়ের সংকেত! রাজগঞ্জে ৩০ হাজার ভোটে জয়ী হবেন স্বপ্না বর্মন, দাবি বিধায়ক খগেশ্বর রায়ের

April 17, 2026
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
Rajganj MLA Khageswar Roy, Swapna Barman TMC, Rajganj Election 2026, West Bengal Assembly Election news, তৃণমূল কংগ্রেস।
রাজগঞ্জ: ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়ল। শুক্রবার রাজগঞ্জের ফাটাপুকুরে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এদিন প্রায় ২৫ জন যুবক তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

এদিনের সভায় প্রার্থী স্বপ্না বর্মনকে (Swapna Barman) পাশে বসিয়েই বড় দাবি করেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় (Khageswar Roy)।

তিনি জানান, তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্না বর্মন অন্তত ৩০ হাজার ভোটে জয়ী হতে চলেছেন। এদিন বিধায়ক আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে এবং দল নিশ্চিত যে রাজগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। খগেশ্বর রায়ের কথায়, তাঁর অসম্পূর্ণ কাজগুলো আগামী দিনে স্বপ্না বর্মনই সম্পন্ন করবেন।

তৃণমূল শিবিরে এই বক্তব্যকে প্রবল আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হলেও, বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধী শিবির।
Advertisement