নিয়ন্ত্রণ হারিয়ে তোর্সা নদীতে পড়ল ট্রাক, মৃত চালক

Tuesday, April 07, 2026
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Alipurduar Road Accident, Torsa River Bridge, Hasimara News, Truck Accident West Bengal, Road Accident Today, তোর্সা সেতু দুর্ঘটনা, আলিপুরদুয়ার খবর, হাসিমারা দুর্ঘটনা, কন্টেনার ট্রাক দুর্ঘটনা, ৩১/সি জাতীয় সড়ক, West Bengal Police, Siliguri News, Torsa River, National Highway Accident, খবরের আপডেট।
ডিজিটাল ডেস্ক: রাজ্যের আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হাসিমারা। এদিন ৩১/সি জাতীয় সড়কে তোর্সা সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নিচে নদীতে পড়ে যায় একটি কন্টেনার ট্রাক। এই ভয়াবহ ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলা অসমের দিক থেকে শিলিগুড়ির অভিমুখে আসছিল ওই কন্টেনার ট্রাকটি। হাসিমারার কাছে তোর্সা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িটির গতিবেগ অনেকটাই বেশি ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার পর কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিং ভেঙে সরাসরি তোর্সা নদীর বুকে আছড়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নদীতে জল না থাকায় এবং কেবল বালি থাকায় উদ্ধারকাজ দ্রুত শুরু করা সম্ভব হয়েছিল। তবে কন্টেনার ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালককে বাঁচানো সম্ভব হয়নি। মৃত চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।

এদিন এই দুর্ঘটনার জেরে তোর্সা সেতুর ওপর ব্যাপক ভিড় জমে যায়, যার ফলে ৩১/সি জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বহু ট্রাক ও লরি। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। মৃত চালকের পরিচয় শনাক্ত করতে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator