জলপাইগুড়িতে সিঙ্গারার চাটনিতে মিলল মরা টিকটিকি! অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী

May 28, 2026
Reading...
জলপাইগুড়ির তিন নম্বর ঘুমটি এলাকার একটি পরিচিত মিষ্টির দোকানে সিঙ্গারার চাটনিতে মরা টিকটিকি মেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য। অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী।
জলপাইগুড়ির মিষ্টির দোকানে সিঙ্গারার চাটনিতে মরা টিকটিকি
প্রতীকী ছবি AI দ্বারা নির্মিত
এদিন জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি সংলগ্ন একটি পরিচিত মিষ্টির দোকানে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেশ কয়েকজন ছাত্রী ওই দোকানে সিঙ্গারা এবং চাটনি খেতে এসেছিলেন। খাবার খাওয়ার সময় হঠাৎই তাঁরা সিঙ্গারার চাটনির মধ্যে একটি মরা টিকটিকি দেখতে পান। এই দৃশ্য দেখার পরই ওই ছাত্রীদের মধ্যে কয়েকজন তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন।

এরপরই পরিস্থিতি বেগতিক দেখে ওই মিষ্টির দোকানের মালিক নিজেই অসুস্থ ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করেন। জানা যায়, গোটা ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রীদের পরিবারের তরফ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, ফুড সাপ্লাই দপ্তরে বিষয়টি নিয়ে একটি অভিযোগ জানানো হয়েছে।
Advertisement