রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার, কাজ চলছে রাজগঞ্জের ফাটাপুকুরেও

Reading...
পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ডি-পোর্ট করার আগে সাময়িকভাবে রাখার জন্য রাজগঞ্জের ফাটাপুকুরে তৈরি হচ্ছে নতুন হোল্ডিং সেন্টার। জানুন...
Illegal immigrants West Bengal
Grapics/khabarbanga
অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং সন্দেহভাজন বিদেশিদের নিজ দেশে ফেরত (Deport) পাঠানোর আগে সাময়িকভাবে রাখার উদ্দেশ্যে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এবার রাজগঞ্জ ব্লকেও ‘হোল্ডিং সেন্টার’ (Holding Center) গড়ে তোলা হচ্ছে। পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ফাটাপুকুর ওল্ড মার্কেটে এই বিশেষ কেন্দ্রটি নির্মাণের কাজ চলছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে বসবাসকারী ওই সমস্ত ভিনদেশিদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পরবর্তীকালে নিয়ম মেনে তাদের নিজেদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করবে প্রশাসন। বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় নিরাপত্তার কারণে প্রশাসনিক নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় Illegal immigrants West Bengal-দের চিহ্নিত করে এই ধরনের কেন্দ্র স্থাপনের কাজ জারি রয়েছে। তবে ফাটাপুকুর ওল্ড মার্কেটে নতুন এই হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
Advertisement