রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের অভিনব বিয়ে! পেনশন সংক্রান্ত গুরুতর আইনি জটিলতা ও আদালতের নির্দেশে আগামীকাল নিজের স্ত্রীকেই পুনরায় বিয়ে

এই অদ্ভুত পরিস্থিতির পেছনে রয়েছে পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুতর আইনি জটিলতা। প্রাক্তন বিধায়ক হিসেবে তাঁর যে সরকারি পেনশন প্রাপ্য, তা বর্তমানে আটকে রয়েছে। আদালতের নথি মোতাবেক, তিনি যে বিবাহিত, তার একটি নির্দিষ্ট আইনি শংসাপত্র (Marriage Certificate) প্রমাণ হিসেবে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তাঁর পুরনো নথিপত্র পর্যাপ্ত না হওয়ায়, আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে আবার এই বিবাহ সম্পন্ন করতে হচ্ছে।
এই জটিলতম বিষয়টি নিয়ে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায় এদিন নিজে জানান, “আইনি প্রক্রিয়া যা বলা আছে তা তো মানতেই হবে। তাই আগামীকাল নিজের স্ত্রীকেই আবার বিয়ে করতে হবে।”
Advertisement