বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) ২০২৬

সংস্থা তৃণমূল বিজেপি বাম কংগ্রেস অন্যান্য
পি মার্ক ১১৮-১৩৮ ১৫০-১৭৫ - - ২-৬
প্রজা পোলস ৮৫-১১০ ১৭৮-২০৮ - - ০-৫
পোল ডায়েরি ৯৯-১২৭ ১৪২-১৭১ ২-৩ ৩-৫ ০-১
ম্যাট্রিক্স ১২৫-১৪০ ১৪৬-১৬১ - - ৬-১০
চাণক্য ১৩০-১৪০ ১৫০-১৬০ - - ৬-১০
পিপলস পালস ১৭৮-১৮৯ ৯৫-১০০ ১-৩ -

আপনার ফোনে বাজবে বিকট সাইরেন! ২ মে থেকে কী ঘটতে চলেছে দেশজুড়ে?

May 02, 2026
Reading...
২ মে থেকে আপডেট হচ্ছে আপনার হাতের স্মার্টফোনটির একটি বিশেষ ফিচার। হঠাৎ করেই আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠতে পারে একটি পপ-আপ মেসেজ, সঙ্গে বাজবে তীব্র অ্যালার্ট সাইরেন! তবে আতঙ্কিত হবেন না, এটি কোনো হ্যাকিং বা যান্ত্রিক গোলযোগ নয়—দেশবাসীকে বড় বিপদ থেকে বাঁচাতে ভারত সরকার চালু করছে 'সেল ব্রডকাস্ট দুর্যোগ সতর্কতা ব্যবস্থা'।

জানা গিয়েছে, ২ মে (২০২৬) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অত্যাধুনিক প্রযুক্তির উদ্বোধন করবেন। এদিন দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষামূলকভাবে নাগরিকদের ফোনে একটি করে 'টেস্ট মেসেজ' পাঠানো হবে। দুর্যোগের সময় সাধারণ SMS অনেক সময় নেটওয়ার্ক জ্যামের কারণে দেরিতে পৌঁছায়, কিন্তু এই নতুন প্রযুক্তি সরাসরি টাওয়ারের মাধ্যমে মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের ফোনে জরুরি বার্তা পৌঁছে দেবে।

সূত্রের খবর, এই সিস্টেমটি সম্পূর্ণ 'জিও-টার্গেটেড'। অর্থাৎ, কোনো এলাকায় যদি ভূমিকম্প, সুনামি বা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে, তবে শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকার মানুষের ফোনেই এই বিপদ সঙ্কেত বেজে উঠবে। এমনকি আপনার ফোনে যদি নেটওয়ার্ক খুব দুর্বল থাকে কিংবা আপনি যদি রোমিং-এ থাকেন, তবুও এই সতর্কতা পেতে কোনো সমস্যা হবে না।

২ মে যখন এই পরীক্ষা চালানো হবে, তখন আপনার ফোনের স্ক্রিনে ইংরেজি, হিন্দি বা বাংলা ভাষায় একটি বার্তা আসবে। সেখানে পরিষ্কার লেখা থাকবে— “এটি একটি পরীক্ষামূলক বার্তা (Test Message)।” সরকার জানিয়েছে, এই মেসেজ দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ব্যবহারকারী মেসেজটি পড়ে 'ওকে' (OK) না করা পর্যন্ত সেটি স্ক্রিন থেকে সরবে না।
⚠️ EMERGENCY ALERT: EXTREME
শনিবার, ২ মে, ২০২৬
India launches Cell Broadcast using indigenous technology for instant disaster alerting service for its citizens. Alert citizens, safe nation. No action is required by the public upon receipt of this message. This is a test message.
ভারত স্বদেশি প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা পরিষেবা চালু করছে। সচেতন নাগরিক, নিরাপদ দেশ। এই বার্তা পাওয়ার পর সাধারণ মানুষের কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এটি একটি পরীক্ষামূলক বার্তা।
বিপর্যয় মোকাবিলা দফতর (NDMA) এবং টেলিকমিউনিকেশন দফতর (DoT) যৌথভাবে এটি তৈরি করেছে। লক্ষ্য একটাই—গ্যাস লিক, ভূমিকম্প বা বজ্রপাতের মতো বিপদে সাধারণ মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে সতর্ক করে প্রাণহানি কমানো। সি-ডট (C-DOT)-এর তৈরি এই 'SACHET' প্রযুক্তি ভারতের সুরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় তৈরি করতে চলেছে।