বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) ২০২৬

সংস্থা তৃণমূল বিজেপি বাম কংগ্রেস অন্যান্য
পি মার্ক ১১৮-১৩৮ ১৫০-১৭৫ - - ২-৬
প্রজা পোলস ৮৫-১১০ ১৭৮-২০৮ - - ০-৫
পোল ডায়েরি ৯৯-১২৭ ১৪২-১৭১ ২-৩ ৩-৫ ০-১
ম্যাট্রিক্স ১২৫-১৪০ ১৪৬-১৬১ - - ৬-১০
চাণক্য ১৩০-১৪০ ১৫০-১৬০ - - ৬-১০
পিপলস পালস ১৭৮-১৮৯ ৯৫-১০০ ১-৩ -

পুণেতে ৪ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন, রণক্ষেত্র মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে

May 03, 2026
Reading...
Pune Child Rape and Murder Case, Mumbai-Bengaluru Highway Protest, POCSO Act Case Pune, Maharashtra Crime News 2026, পৈশাচিক ধর্ষণ ও খুন, পুণে ক্রাইম নিউজ।
৪ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে এবার উত্তাল মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে মহারাষ্ট্রের পুণেতে এক মর্মান্তিক ও পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, ৪ বছরের এক নাবালিকাকে গোয়ালঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে (Mumbai-Bengaluru Highway) দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, ওই একরত্তি শিশুটি গরমের ছুটিতে দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। গত শুক্রবার দিদার বাড়ির সামনে থেকেই তাকে খাবারের লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত ৬৫ বছরের এক বৃদ্ধ। জানা গিয়েছে, পার্শ্ববর্তী একটি গোয়ালঘরে নিয়ে গিয়ে তাকে পাশবিক যৌন হেনস্থা করার পর শ্বাসরোধ করে খুন করা হয় (Pune Child Rape and Murder)। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ওই বৃদ্ধকে শিশুটির সঙ্গে গোয়ালঘরের দিকে যেতে দেখা যায়। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ তল্লাশি চালিয়ে নিথর দেহটি উদ্ধার করে।

পুণের এসপি সন্দীপ সিংহ গিল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে ৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি একজন 'হ্যাবিচুয়াল অফেন্ডার' বা অভ্যস্ত অপরাধী এবং আগেও জেল খেটেছিলেন।

এদিন ঘটনার জানাজানি হতেই বিকেল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। ক্ষুব্ধ জনতা মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে অবরোধ করলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া এবং ফাস্ট ট্র্যাক কোর্টে (Fast Track Court) বিচারের আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা।