রাজগঞ্জের ঝাড়ফুঁকের নামে গৃহবধূর হাতিয়ে চম্পট দিল ওঝা আমির খান। বেলাকোবা পুলিশের অভিযানে বাগডোগরার চৌপুকুরিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত...

জানা যায়, হীরামণি রায় নামে এক মহিলার পারিবারিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল ওই ওঝা। সেই আশ্বাসেই অভিযুক্তের ফাঁদে পা দেন গৃহবধূ। এরপরই প্রতারণার ছক কষে ওঝা আমির খান। সমস্ত সোনা ও রুপোর অলঙ্কার একটি জলভর্তি বালতির মধ্যে রাখার জন্য সে নির্দেশ দেয় ওই গৃহবধূকে। পরিকল্পনা মাফিক, মহিলাকে ফুল নিয়ে আসার জন্য অন্যত্র পাঠানো হয়। সুযোগ বুঝে গয়নাগাটি হাতিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই অভিযুক্ত।
এই ঘটনার পর বেলাকোবা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই বাগডোগরার চৌপুকুরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ওঝাকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সোনার হার, দুটি সোনার বালা, এক জোড়া সোনার কানের দুল, এক জোড়া রুপোর পায়েল এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement