১ আগস্ট থেকে বাংলায় ডিজিটাল জনগণনা, অনুপ্রবেশকারী ও জনবিন্যাস নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

May 29, 2026
Reading...
আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে প্রথম ডিজিটাল জনগণনা। হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট ও নিয়মাবলী সহ বিস্তারিত জানালেন শুভেন্দু....
১ আগস্ট থেকে বাংলায় ডিজিটাল জনগণনা, অনুপ্রবেশকারী ও জনবিন্যাস নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
​রাজ্যে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনার কাজ, যা চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শুক্রবার এই সংক্রান্ত একটি বৈঠক শেষে ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের জন্য সেলফ এনুমারেশন ব্যবস্থা উপলব্ধ থাকবে।

​গোটা প্রক্রিয়া চলাকালীন আমজনতার সুবিধার কথা মাথায় রেখে একটি ওয়েবসাইট (www.westbengal.census.gov.in) এবং হেল্পলাইন নম্বর চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশব্যাপী চালু হতে চলা ১৮৫৫ নম্বরের পাশাপাশি একটি ল্যান্ডলাইন নম্বরও (০৩৩-২৩৩৫ ৯৫০৩) কার্যকর করা হচ্ছে।

​এদিন পূর্বতন সরকারের চরম সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের গোয়ার্তুমির কারণে রাজ্য পিছিয়ে পড়েছে। ২০১১ সালে বাংলায় শেষ সেন্সাস হওয়ার পর তৎকালীন মুখ্যসচিবের অসম্মতির কারণে আর জনগণনা করা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে রাজ্যের জনবিন্যাস পরিবর্তিত হয়েছে, তাতে এই প্রক্রিয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

​জনগণনা নিয়ে নাগরিকদের মনে থাকা ভীতি ও প্রশ্নের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে আশ্বস্ত করেন যে, এটি একটি সাংবিধানিক দায়বদ্ধতা। এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই এবং বাংলার নাগরিকদের এতে উদ্বেগের কোনও কারণ নেই। অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন যে, জনগণনার ভয়ে বহু বাংলাদেশি বর্তমানে পালাচ্ছে এবং হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিরা কেউ প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করতে পারবে না।
Advertisement