নবান্ন থেকে ভার্চুয়ালি Annapurna Bhandar Scheme-এর আর্থিক সহায়তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজগঞ্জ বিডিও অফিসে ১০০ জন উপভোক্তার হাতে
নবান্নের এই মূল কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় রাজগঞ্জ বিডিও অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানমঞ্চ থেকে প্রায় ১০০ জন যোগ্য উপভোক্তার হাতে এই প্রকল্পের আর্থিক অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।
জানা গিয়েছে, এই নির্দিষ্ট প্রকল্পের আওতায় থাকা যোগ্য মহিলারা প্রতি মাসে মাসিক আর্থিক সহায়তা লাভ করবেন। প্রশাসনের আশা, এর ফলে উপভোক্তাদের পারিবারিক আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং মহিলারা নিজেদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যেতে পারবেন।
এদিনের এই বিশেষ প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল এবং রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, সহ-সভাপতি কবিতা ছেত্রী শৈব ও পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় মল্লিক। পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
Advertisement