পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, তৃণমূল প্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়ল বিজেপি!

June 30, 2026
Reading...
ডাবগ্রাম (১) গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ব্যাপক উত্তেজনা। তৃণমূল প্রধান আরতি রায় ও পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ...
দুর্নীতির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডাবগ্রাম (১) গ্রাম পঞ্চায়েত (Dabgram) এলাকায়। এদিন এই অভিযোগকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, খোদ পঞ্চায়েত প্রধান আরতি রায় (Arati Roy) সহ তৃণমূলের অন্যান্য সদস্যদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে।

সূত্রের খবর, এদিন প্রথমে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এরপরই দুর্নীতি ইস্যুতে প্রধান আরতি রায়ের সঙ্গে তাঁদের ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই পরিস্থিতি চরম আকার ধারণ করে। অভিযোগ, সেই সময়ই তৃণমূল প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যদের দিকে ডিম ছুড়তে শুরু করেন বিজেপি কর্মীরা।

মুহূর্তের মধ্যে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police)। দীর্ঘক্ষণ পর পুলিশের কড়া হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে জানা গিয়েছে, রাজনৈতিক এই উত্তেজনার জেরে বর্তমানে ওই এলাকায় কড়া পুলিশি টহল চলছে।
Advertisement