জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশের মেগা হানা। কোতোয়ালি পুলিশের তল্লাশিতে উদ্ধার একাধিক ধারালো অস্ত্র, বাজেয়াপ্ত একাধিক গাড়ি

এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে ওই নেতার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের একজনকে হেফাজতে নিয়েই কোতোয়ালি থানার পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। এই তল্লাশি অভিযানে পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।
উদ্ধার হওয়া ওই ধারালো অস্ত্রগুলি হামলার দিন ব্যবহার করা হয়েছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি একাধিক গাড়িও বাজেয়াপ্ত করা হয় ওই বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই ওই নেতা পলাতক। বর্তমানে তাঁর সন্ধান পেতে পুলিশের তরফে লাগাতার তল্লাশি অব্যাহত রয়েছে।
Advertisement