পশ্চিমবঙ্গ সরকারের ৫৪টি প্রকল্পের সুবিধা দিতে আজ থেকে শুরু হল জনকল্যাণ শিবির। নন্দীগ্রামে পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫-১৭ জুন ২০২৬

১৫ জুন থেকে আগামী ১৭ জুন, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। একটি ক্যাম্পের মাধ্যমেই সাধারণ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন। এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনের ক্ষেত্রেও সরকারি কর্মীরা সরাসরি সাহায্য করবেন বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রের খবর, ব্লকস্তর থেকে শুরু করে প্রতিটি পৌরসভা ও পৌরনিগম এলাকায় আয়োজিত এই জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকছে। নিজের এলাকার শিবিরের বিষয়ে বিস্তারিত জানতে নিকটবর্তী বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা পৌরনিগমে যোগাযোগ করা যেতে পারে। জনকল্যাণ শিবিরে মিলবে যেসব প্রকল্পের সুবিধা, ১৫ থেকে ১৭ জুন, ২০২৬ পর্যন্ত আয়োজিত এই শিবিরগুলিতে সাধারণ মানুষ সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য, আবেদনপত্র ও আবেদন সংক্রান্ত সহায়তা পাবেন। উল্লেখযোগ্য প্রকল্পগুলির তালিকা নিচে দেওয়া হল:
- এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (Agriculture Infrastructure Fund - AIF) – কৃষি দফতর
- অন্নপূর্ণা যোজনা – মহিলা, শিশু এবং সমাজকল্যাণ দফতর
- শিক্ষাশ্রী (Shikshashree) – অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর
- শিক্ষাশ্রী (এসটি) / Shikhashree (ST) – আদিবাসী উন্নয়ন দফতর
- মেধাশ্রী (Medhashree - OBC) – অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর
- প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (তফসিলি জনজাতি) – আদিবাসী উন্নয়ন দফতর
- ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (WB Student Credit Card) – উচ্চশিক্ষা দফতর
এই সমস্ত প্রকল্পের প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র এবং আবেদন পদ্ধতি সম্পর্কে ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া যাবে।
কীভাবে জানবেন আপনার এলাকার শিবিরের অবস্থান?
নিজের এলাকায় কোথায় ক্যাম্প বসেছে, তা অনলাইনে সহজেই জানা যাবে।
প্রথমে https://jks.wb.gov.in/Public/KnowYourCampLocation.aspx লিঙ্কে ক্লিক করুন। এরপর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট স্থানে আপনার জেলা, ব্লক এবং ওয়ার্ড সম্পর্কিত তথ্যগুলি পূরণ করুন। সঠিকভাবে ওয়ার্ডের নম্বরটি উল্লেখ করলেই ক্যাম্পের ঠিকানা জানতে পারবেন।
Advertisement